আমি এক গরিব
- Nil Roy
বয়স তখন কত খুব বেশি হলে আট
ঘরে তাে টিভি নেই তাই সঙ্গী রাস্তা আর মাঠ
টিভি তো দুরের কথা ঘরই নেই আমার
সবাই বলে অনাথ আমি ঠিক নেই মা বাবার
মাঠের ওই দাদাগুলাে ঝুড়ি ঝুড়ি ইংরেজি বলে
যখন আমি শুনতে যেতাম বলতাে তুই যা চলে
সেদিন আমি বসেছিলাম মাঠের ধারে ঘাসের উপর
ওই পার থেকে দাদাদের ডাক এলাে শুনেযা চাের
আমি ওদের বলেছিলাম আমি চাের নই আমিতাে ইংরেজি শিখতে চাই
ওরা বলেছিল আমি নাকি গরিব তাই ইংরেজি আমার শিখতে নাই
বয়স তখন কত খুব বেশি হলে ষােল
সবার দেখাদেখি আমারও স্কুল যাওয়ার ইচ্ছে হলাে
স্কুল এর ওই ছেলেগুলাে ফুটবল খেলে ক্রিকেট দাবা
ওদের তাে সবাই আছে আমার কেউ নেই এমনকি মা বাবা
গেছিলাম একবার স্কুলে পড়তে শিক্ষকমশাই আমায় দেখে মেরেছিল চড়
বলেছিল তাের দ্বারা পড়া হবেনা তুই ভিক্ষা কর
সেদিন পড়ার ইচ্ছাটাও সফল হয়নি অবশেষে দুঃখ সেই
আমিতাে গরীব তাই হয়তাে আমার পড়তে নেই
বয়স আজ আটাশ কিংবা ঊনত্রিশ তবে বাঁচবনা আমি আর
কাল ভিক্ষা করতে দুর্ঘটনায় অর্ধেক প্রাণটা গেছে তবে দােষটা আমার
আমি তাে ফুটপাথ দিয়ে হাটছিলাম কিন্তু দােষি আমি সেই
ওরা তাে বড়ােলােক ওরা ধাক্কা মারলে দােষ নেই
বড়ােলােকদের সময় নেই তাই গরিবরা ভর্তি করেছিল কাল
এখন আমার মৃত্যুর সঙ্গী গরিব এর চিকিৎসাবীহিন হাসপাতাল
আমি আর পড়তে শিখলাম না জানতেও পারলাম না একটু খানেক
শিখলাে তাে তারাই যাদের আছে অনেক
আমি আর বাঁচবনা তবে স্বপ্ন রয়ে গেল একটা
বড়ােলােকদের সাহায্য পেলে গরিবরাও করবে চেষ্টা
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।