আমি তোমার সেই বন্ধু
- Nil Roy
আমি তোমার সেই বন্ধু স্বপ্নে দেখো যাকে,
বৃষ্টি নেবে হাতের পাতায়? আমার চোখেই থাকে।
আমি থাকি? অনেক দুরে, নাম না জানা গ্রামে
সেই যেখানে আমায় ছুঁয়ে সন্ধ্যেবেলা নামে
ঠিকানা চাই? দুর আকাশে একলা জাগা তারা
ওই তারাটার আলোর রেখায় ছোট্ট আমার পাড়া
দেখবে মাঠে হাওয়ায় ওড়ে নানা রঙের শাড়ী,
সবুজ নদীর বাঁকের মুখে ছায়ায় ঘেরা বাড়ী।
দাঁড়িয়ে আছি দুর আকাশে একলা চেয়ে আমি
কখন আমায় বন্ধু বলে ডাকবে যে তুমি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।