প্রেমের বেদনা
- শরিফুল ইসলাম
নদীর কূলে দুর্বা ঘাসে একাকি বসে
গধুলির আগমনে তোমাকে হারিয়ে,
অসহায় আনমনে অতীত ভাবনা
জীবন বাস্তবতায় গভীর বেদনা।
হৃদয়ে যত কথা মনে পড়ে নিশিতে
চাঁদমুখ ফিকে হয় স্বপ্ন ঝরা রাতে।
আলেয়ার আলো যেন হয়েছে বিলীন
তুমি আছ হৃদয় জুড়ে স্বপ্ন রঙ্গিন।
বারে বারে স্মৃতে তুমি এসেছ ফিরিয়া
গধুলির নদীকূলে ভেবেছি বসিয়া।
ভালবেসে তোমাকে বাধিঁনি এ পিঞ্জরে
কখনও বুঝিনি তো চলে যাবে দুরে।
আশাহীন দ্বীপশিখা চোখের পাতায়
আমি অশ্রুতে শিক্ত প্রেমের বেদনায়।
------------------------------
চৌগাছা০৩৷০২৷২০১৬
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।