প্রেম আমার
- শরিফুল ইসলাম

হৃদয়টা মোর মোচড়ে ওঠে
তোমায় দেখলে কভূ ,
মনের কথা মনেই থাকে
হয়না প্রকাশ তবু ।
হয়না দেখা তোমার সাথে
চেয়ে থাকি আকাশ পানে,
ভাবি তোমার কঠিন হৃদয়
আসবে কোন টানে ।
হৃদয় আমার শুন্য ভূবন
মহাকাশের মতো,
তাইতো বুঝি তোমায় নিয়ে
ভাবি অবিরত ।
তোমায় ছাড়া আঁখি দুটি
ঝরে অতি বৃষ্টি,
সুখের মাঝেও দুঃখ আসে
না পেলে তোমার দৃষ্টি।
তুমি ছাড়া এই পৃথিবী
ধু ধু বালুচর,
তুমি যদি থাকো পাশে
বাধবো ছোট্ট ঘর ।
তুমি আমার আশার প্রদীপ
এই জীবনের আলো ,
আধার জীবনের প্রদীপ শিখা
তুমি এসে জ্বালো ।
---------------------------
চৌগাছা১৩৷০৩৷২০১৬


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।