স্বাধীনতার পতাকা
- শরিফুল ইসলাম
বাঁচবার দাবি নিয়ে আমরা দীপ্ত শপথে জ্বলি
স্বাধীন করেছি বাংলা, সাত কোটি বাঙালি।
মুক্তির শপথে দীপ্ত বাঙালী দুরান্ত দুর্বার
ত্রিশ লক্ষ প্রান দিয়েছি,এ জয় বাংলার।
রাষ্টনায়ক বাংলার বন্ধু ,এই বাংলার পিতা
এ বাংলা স্বাধীন করেছে সেদিনের ধর্ষিতা।
ন্যায্য দাবি আদায়ে করেনি অবহেলা
সাতকোটি বীর বাঙালি স্বাধীন করেছে বাংলা।
পাহাড় সাগর নদী,বাংলার প্রান্তরজুড়ে
নবচেতনায় আমরা জেগেছি ন্যায্য নবাঙ্কুরে।
বিজয়ের অটল শপথে রক্ত ঢেলেছে বাঙালি
সকল ভীরুতাকে দিয়ছি পূর্ণ জলাঞ্জলি।
রক্তে দিয়ে,জীবন দিয়ে করেছি বাংলা স্বাধীন
বিজয়ের বাধা ভেঙেছি ,মুক্ত করেছি পরাধীন।
আমরা বাঙালি বীর,সকল চেতনাকে দিয়েছি নাড়া
গনতন্ত্রের দীপ্ত শপথে থাকব মুক্তি সড়কে খাড়া।
কায়েমা স্বর্থবাদী মহল,তোমরা কান কেতে শোনো
আমরা বাঙালি বীর ভয় করিনাকো কোনো।
আনবো বিজয় ছিনিয়ে,এ জয় বাংলার ভূমি
স্বাধীন বাংলার স্বাধীনতা, বাঙালির প্রান তুমি।
শতবাধা ভেঙে বেয়নেট আর বুলেটের ঝড় ঠেলে-
স্বাধীনতার পতাকাকে দেব সপ্ত আকাশে মেলে।
----------------------------
চৌগাছা১৪৷০৩৷২০১৬
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।