খেয়া পার
- শরিফুল ইসলাম
বজ্রেরি গর্জে গর্জেছে শিঙ্গার হুঙ্কার
শঙ্কিত বজ্র বাজে প্রলয়ের ডঙ্কার।
মহানিশা গ্রাসে মানবের মহাবিশ্ব
পাপী যত কাঁপে ত্রাসে ধরনীতে নিঃশ্ব।
কিয়ামত রাত্রিতে শিঙ্গার হাঁকে কাঁপে
ধরনী পুড়ে ছারখার ঐ সূর্য তাপে।
মৃত্যু ধেয়ে আসে ত্রাসে,সে নির্ভীক চিত্তে
থরথর ধরা কাঁপে প্রলয়ের নৃত্যে।
ঐ তরী কে ধায়? কান্ডারীর ডরনাই
ধর্মের কর্মে নিস্পাপ এরা তায় ধায়।
কান্ডারী মুহাম্মাদ (সঃ)যাত্রীরা পুণ্যের
পলকে পার হয় সেথা খেয়া শুন্যের।
শত বজ্রে নহে শঙ্কিত এরা নিস্পাপ
তরী ভরা যাত্রীরা ঐ হলো খেয়া পার
--------------------
চৌগাছা২০৷০৩।২০১৬
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।