অপেক্ষা
- শরিফুল ইসলাম
বহু কাল বহু দিন ধরে জ্বলে আছি
জ্বলে জ্বলে অবেলায় এসে নিভে গেছি
তাই গো পাওনি দেখতে কেমন আছি।
বহু কাল বহু দিন ধরে ফুটে আছি
ফুটে ফুটে ফুল শাখা থেকে ঝরে গেছি
তাই নাওনি তুলে মাটিতে পড়ে আছি।
বহু কাল বহু দিন দাঁড়িয়ে রয়েছি
বাতিস্তম্ভের মতো কবে ভেঙে পড়েছি
তুমি দেখনি আজও আমি পড়ে আছি।
বহু কাল বহু দিন তোমাকে ডেকেছি
ডাকতে ডাকতে আজ বোবা হয়ে গেছি
শুনতে পাওনি আজ কন্ঠ হারিয়েছি।
বহু কাল বহু দিন তাকিয়ে রয়েছি
তুমি দেখনি আজও,অন্ধ হয়ে গেছি।
--------------------------
চৌগাছা২২৷০৩৷২০১৬
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।