জাগো হে মুসলিম
- শরিফুল ইসলাম

আল্লহর শপথে দীপ্ত দুরান্ত দুর্বার জাগহে নওজোয়ান
ঘুম ভাঙো,দিলের কাবায় হাকিছে সুবে সাদিকের আযান ।
জাগোরে অরুন জাগোরে তরুন জাগোরে ছাত্রদল
জাগো বিশ্বের লাখোকটি জনতা ধরো ইসলামের হাল।
মুখে কালেমার বানি
এক হাতে কুরআন আরএক হাতে তরবারি
শক্ত হাতে কমল কন্ঠে তোমরাও জেগে ওঠো নারী।
জ্বেলে দাও জীবনের প্রদীপ বিধাতার প্রেমে প্রজ্জ্বল
বুকে ইসলামী জোশ হৃদয়ে আল্লহর বানী
জাগহে নবীন প্রান চঞ্চল।

জেগেছিল আলী মুখে ছিল বানী আল্লহু আকবর
মুসলিম,তব সম্মুখে ঐ খায়বার খন্দকের প্রান্তর।
মুসরিকের খুনে লাল হয় শেরে খুদা আলীর খন্জর।
নীল নদে ডুবেছে খোদার ক্রোধে মিসরের ফেরাউন
উদিবে সে রবি পুনর্বার আমাদেরই রাঙিয়া খুন।
জেগেছিল ওমর,আমিরুল মুমেনিন
ইসলামের জ্যোতি হতে দেয়নি বিমলিন
অর্ধ পৃথীবি করছে শাসন হয়নি সত্যের আলো ক্ষীন।
আখেরীনবি,হেরি পশ্চাতে নমরুদের বেষ্টনী
হাসে ফেরাউন নির্ভীক সম্মুখে টানি।

ভেদ বিভেদ সঙ্কীর্নতা ক্ষুদ্রতা ভোলো
সকল মানুষের উর্ধে ইসলামী নিশান ধরিয়া তোলো।
আনো জ্ঞানের প্রদিপ ভাঙো গ্লানির প্রাচির
জাগ বিধাতার সম জাগ উচু করে শির।
ঘুম ভাঙো আজ জাগার কলেমা শুনে
থাকবেনা নুয়ে মুসলিম জাতি ধরবেনা ঘুনে।
নয়া জামানার দাওয়াত এসেছে ছোটাও তাজি
কুরআনের আলো মানুষের মাঝে জালিয়ে দাও আজি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026