অগ্নিশিখা
- সুকন্যা তিশা - নষ্ট বিবেকের ক্রন্দন

স্মৃতির পাতাগুলো উলটে দেখছি বারবার
কোথাও একটু সুখ পাওয়া যায় কিনা !
অনেক কষ্টে যদিও দু একটা পাতার
কোন লাইনে সুখের ঝাপসা একটা প্রতিভাস দেখা যাচ্ছে
তবে সেখানেও আবার ধুলো জমে কালসে হয়ে গেছে,
তবুও অনেক যত্নে ভালোবাসার ছোঁয়ায়
হাত বুলিয়ে সুখকে খোঁজার চেষ্টায়
ছন্নছাড়া ভাব নিয়ে বসে আছি উত্তরের বারান্দায় ।
উত্তরের বারান্দায় হিমেল বাতাস থাকে না ,
আসে না ওই মায়াবী চাঁদের আলোতে ঘরের
ভেতরটার সাথে মনকে আলোকিত করার মত আলো ,
তবুও ভালো থাকার নেশায় ,সুখী হওয়ার নেশায়
মাতাল হয়ে আছে মন ।
যেনো সুখী হওয়াই জীবনের একমাত্র লক্ষ্য ।
বিষণ্ন মন কেন যে বারবার ভুলে যায় যে
বাস্তবের আরেক নাম ‘অগ্নিশিখা’,
আর অনল সে তো জ্বলেই পোড়াবার জন্য ,
নিজে পোড়ে সাথে অন্যকেও পোড়ায় ,
জীবন প্রদীপটাও তো পুড়তেই জন্ম নিয়েছে ,
যে দিন নিভে যাবে সেদিন সারা জীবনের মত নিভে যাবে ,
তারপরে আর জ্বলে উঠার ক্ষমতা নেই ওই প্রদীপের ।
শুধু পাওয়ার মধ্যে এতটুকুই পাওয়া
নিভে যাওয়া প্রদীপের পড়ে থাকা ছাঁই ।
এই সত্যকে মেনে নিতে কেঁটে যায় সারাটা জীবন
তবুও মানা হয় না,তবুও বোঝা হয় না এই সহজতম সত্যকে ।
এই বুঝি সুখী হওয়া ,এই বুঝি সুখের সাধনায় ধ্যানমগ্ন জীবন ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026