কপোতাক্ষ নদ
- শরিফুল ইসলাম
কপোতের আক্ষির মত স্বচ্ছ জল
সমায়ের মত চলেছো বেয়ে,
নদীর ধারে দুর্বা ঘাসে কেটেছে কত রজনী
দু.চোখ ভরে দেখেছি চেয়ে চেয়ে।
দল বেধে ছেলে মেয়ে এনদীতে নামে
হেসে খেলে তারা সাঁতার খেলা খেলে,
বাল হাঁস ছুটে যায় মাছ ধরা ছেড়ে
বকের সারি উড়ে যায় ঐ ডানা মেলে।
শাপলা ফুটে হাসে নদীর কোল ঘেষে
স্রতের বেগে হেসে করে লুটোপুটি,
হিমের মতন হাওয়া করে আসা যাওয়া,
সকলের মন তুষি করে ছুটো ছুটি।
মাঝি মাল্লার দলে নৌকার সারি ছুটে
জাল দড়া নিয়ে ছোট মাছ ধরে,
রাশি রাশি মেঘের ছায়ায় নীল জল তুলে
গাঁয়ের বধু ঘরে ফেরে কলসি ভরে।
কত মেয়ে নাহিছে ঘাটে ছেলেরা সাঁতার কাটে
জেলেরা ফেলিছে জাল মাঝিরা ধরেছে হাল,
খেয়া তরী দেয় পাড়ি সারি গান গায় দাঁড়ি
যায় উজান গাঁয়ের হাটে, উঠিয়া পাল।
নদীর পাড়ে বাঁশ বাগানের ধারে গাঙশালিকের ঘর
মাছরাঙাটি সেথায় বসে পুঁটি ধরে ঝাপটে এসে,
ডিম পাড়ে যে কাসিম বাবু ধু ধু বালুচরে
শীতকালের ঐ বুনো হাঁস ঝাকে ঝাকে আসে।
নীল আকাশের পায়ে কোমল মেঘের গায়ে
ভোরের কিরন এসে মুকুট পরায় হেসে,
রাতের তাঁরা আসছে ছুটে দেখি আঁখি খুলে
জলের সাথে করছে খেলা বড্ড ভালবেসে।
বর্ষার জল ধারা আসে চারি দিক হতে তারা
দেখিতে দেখিতে বাড়ে জল কে রোধে তারে,
দুই কুলে তার জলঘাসে ভরা তুলেছে ফনা
দুষ্টু ছেলের দল সেথা কুজো বক ধরে।
আঁকা বাঁকা নদী চলে হেলে দুলে
মন চায় যায় রঙিন চসমাপরে নদীর ঐ কুলে।
------------------------------
চৌগাছা২৯৷০৩৷২০১৬
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।