মুক্ত প্রাণের সাড়া
- শরিফুল ইসলাম

বাংলার গণ মানুষের প্রানপণ যুদ্ধ
থামেনি তো এখোনও।
বাঁচবার আর বাঁচাবার অধিকার কাড়তে
অপমান,সুখ সম্মান আর দাস্যের নির্মোক ছাড়তে,
শিখেছি তো এক নদী রক্ত ঢালতে
আধারের শিকল কেটে শন্তির ধাঁরা আনতে।
দিয়েছি কত মেয়ের সম্ভ্রম, আরো কেন দেব?
পাকিদের দলে যারা আছে তাদের প্রান নেব।
বাংলার মাটি বাঙালি করেছে স্বাধীন
থাকবোনা আর আমরা বাঙালি কারোর অধিন।
প্রতারণা প্রলোভন প্রলেপ যদি হয় পাহাড়
বিষ দাঁত ভেঙে কালনাগ ফণা ঘোচাব তাহার।
ছিনতাই ধর্ষন হত্যা অহরহ শুনছি
আঁধারের ধরাতলে তবুও ভেরের বীজ বুনছি।
আসুক না বাধা, ভুত আর বাঘের ভয়
মৃত্যুকে ভরৎসনা করে পাহাড় টলে আসবে বিজয়।
বিক্ষত চিত্তে জীবনের অস্তিত্বে জাগিলে গনজোয়ার
কালো রাত্রির বিধ্বংসী বিরোধ সুকঠিন অর্গল
মুক্ত প্রাণের সাড়ায় ভেসে যাবে বন্যায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026