ইচ্ছে করে
- শরিফুল ইসলাম

ইচ্ছে করে ঐআকাশের তাঁরার সাথে মিশি
ইচ্ছে করে চাঁদের সাথে দিই কাটায়ে নিশি।
ইচ্ছে করে ঐপাহাড়ের চুড়াই গিয়ে বসি
ইচ্ছে করে ঝরনা বেয়ে কলকলিয়ে আসি।
ইচ্ছে করে দিই পাড়ি দিই পাহাড় সাগর অরন্য মাঠ শত
ইচ্ছে করে লাফিয়ে বেড়ায় কাঠবিড়ালির মতো।
ইচ্ছে করে ঘোড়ার মতো টগবগিয়ে ঘুরি
ইচ্ছে করে সুখ পরীদের পায়ে দিই বেড়ি।
ইচ্ছে করে ঐ সাগরের ডেউয়ের মত খেলি
ইচ্ছ করে নীল আকাশে পাখির ডানা মেলি।
ইচ্ছে করে ঐ আকাশে ঘুড়ির মত উড়ি
ইচ্ছে করে পাখির মতো ঝোপ ঝাড়ে দিই উকি।
ইচ্ছে করে হাওয়ায় ভেসে সাগর জলে মিশি
ইচ্ছে করে ভ্রমর হয়ে ফুল বাগানে বসি।
ইচ্ছে করে নদীর সাথে যায় ছুটে যায় দুরে
ইচ্ছে করে কণ্ঠ মিলাই পাখির গানের সুরে।

ইচ্ছে করে পথ হারিয়ে গহীনবনে ঢুকি
ইচ্ছে করে নিঃসঙ্গতায় জিবনটা দিই কাটি।
ইচ্ছে করে মেঘ হয়ে বৃষ্টির পানি ঝরি
ইচ্ছে করে স্বপ্নগুলো রঙিন করে আনি।
ইচ্ছে করে খেলার ছলে ধুলায় লুটায় পড়ি
ইচ্ছে করে ছোট্র হয়ে মায়ের কোলে থাকি।
-----------------------------
চৌগাছা০২৷০৪৷২০১৬


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।