নিরব প্রতিবাদ
- সুকন্যা তিশা - নষ্ট বিবেকের ক্রন্দন
জন্ম নেয়ার আগেই জন্মের খেশারত দিতে হয় যাদের
তাদের উলঙ্গ করে কত গল্প,কবিতা,গান,নামধারী সম্মান।
শরীরে যৌবন আসার আগেই
যৌবনের উল্কি ঝরা মানুষের চোখের থাবায়
হাজার বার ধর্ষিত হয়েও নীরবে
কাটিয়ে দেয়া প্রতিটি প্রহর যাদের যায় প্রতিবাদহীন,
তাদের নিয়ে এই মাতামাতি সত্যিই বড় হাস্যরসের ।
আতংকের মহরায় অন্তরআত্মাকে যারা প্রতিদিন
তৈরি করে মহাশশ্মানের চিতা,
তাদেরকে সম্মান দেয়ার নামে
যে সিংহাসন দেয়া হয় তা নিছকই ছলনা নয়কি ?
তবুও নিশ্চুপ নির্যাতিত মূর্খ জাতি তাকে সম্মান ভেবে
আপন মনে বিলিয়ে দেয় যৌবনের সবটুকু রস ।
আর পথের ধারের বুভুক্ষ কুত্তার মত ক্ষুধার জ্বালা
মিটাতে পুরোটা চেটেপুটে খেয়ে
তৃপ্তির নি:শ্বাস নেয় মুখোষধারী ওই মানুষগুলো।
তবুও আত্নঅহংকারে গর্জে উঠে কেউ এর প্রতিবাদ জানায় না,
কেউ বলে না এটা সম্মান নামের ছলনা,
কেউ বলে না নিজের শরীরকে নিলামে উঠিয়ে এ সম্মান আমি চাই না ।
যেনো স্বাভাবিক নিয়মে বয়ে চলা নদীর মত এটাও একটা রীতি,
যেনো মিথ্যে ওই সার্টিফিকেট না পেলে জীবন বৃথা যাবে ।
হে মূর্খ নারীর দল ,হে ঘুমন্ত বিবেক-
‘জাগো’ আর প্রতিবাদ করো,
নিজেকে এভাবে আর বিলিয়ে দিও না ,
নিজের প্রয়োজনে আজ বন্ধি করো নিজেকে ,
পর্দার আড়ালে ঢেকে রাখো ওই যৌবনদীপ্ত শরীরটাকে,
এভাবে অন্যের ভোগের সামগ্রী হতে তোমাকে বানানো হয়নি ,
কবে বুঝবে তুমি এ সত্য ,কবে বুঝবে তোমরা নিজেদের সম্মান?
সম্মান আদায় করতে শিখ,প্রতিবাদের ভাষায় কথা বলতে শিখ,
নিজেকে উলঙ্গ করে নয় আব্রুর ভেতরে থেকে প্রতিবাদ করতে শিখ,
নিজেকে আড়াল করতে শিখ আর এটাই হবে
তোমার সাথে প্রতিনিয়ত ঘটে যাওয়া অন্যায়ের নিরব প্রতিবাদ ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।