রোদেলা দুপুর
- রুবিনা মজুমদার
যখন মনে পড়ে , মনে পড়ে ,
হারানো দিনের বাঁশির সুর -
তখন মনের দরজায় কড়া নাড়ে
কষ্টের নুপুর !!
হৃদয়ের জানালায় উঁকি মেরে
বিষাদে ছুঁয়ে যায় মন ।
অবুঝ হৃদয় খুঁজে বেড়ায়
হারানো সেই প্রিয়জন !!
হারানো প্রিয়ার স্মৃতি ভাসে
নীল চোখের আয়নায় ---
সেই প্রিয়ার জল ছবি হৃদয়ের তুলিতে থাকে আঁকা
সেই স্মৃতি কভু ভুলে থাকা যায় না !!
যখন মনে পড়ে , মনে পড়ে
সময়ের নিষ্ঠুর নিয়মের সাথে সাথে -
জীবন চলার সুখে - দুখে , ঘোর বিপাকে
হারিয়ে গেছে কতো চেনা মুখ ।
আজ একাকী ঘোধুলি লগ্নে -
খুঁজি - ফিরি হারানো দিনের সুর !!
দিনের লগ্নে ঊষার সাথে -
রাতের পরে দিনের শেষে =
প্রতিদিন জীবন হতে হারিয়ে যায়
একটি রোদেলা দুপুর ।
হারানো দিনগুলো স্মৃতির কাঁটা সেজে
বুকের গভীরে বাঁজায় বাঁশি বৃষ্টির নুপুর !!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।