বেদনার ঘোন ছায়া
- শরিফুল ইসলাম
ঘিরিয়া রাখিয়াছে চতুর্দিক
ঘোন ঘোর মেঘে
বহিয়াছে পূবালী বাতাস
দমকা দমকা বেগে।
উঠিয়াছে বেদনার ডেউ
ঐ মরুর প্রন্তরে
ডুবিল সে পূর্বের রবি
বাদল অশ্রু ধারে।
বেলালের কন্ঠ হয়েছে নিরব
নবাবির মিনার চূড়ে
মদিনায় বহিয়াছে বেদনার ছায়া
বুলবুল গেছে উড়ে।
শিহরের জ্বালানো জ্বলা দ্বীপ
নিভেযায় বারে বারে,
শিরতাজ হারা মদিনা কাঁদে
অস্ত তোরণ দ্বারে।
আমাশ্যায় উঠিয়াছিল সে চাঁদ
ভোরে ডুবিল আবার
উঠিয়াছে বেদনার বিদায়ি সুর
পরপারের পারাবার।
পৃথিবীর শীতল হওয়ায়
বহিয়াছে তার দরবার
আজি বর্ষায় তারি প্রানে
ঝলসায়েছে বারে বার।
----------------------------
চৌগাছা০৩৷০৪৷২০১৬
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।