বিরহী চাঁদ
- শরিফুল ইসলাম

ধুলির ধারায় ফুটেছ যে কত ফুল
রাঙিন করে তুলেছে তার সব কুল।
সন্ধ্যা নেমে হলো যে দিনের অবসান
চাঁদ মামা বসে গাই বিরহের গান।
শুন্যে ভাসা মেঘে তাকে করেছে আড়াল
আকাশের চাঁদ সে বিরহী চিরকাল।
বিরহী সে চাঁদ সঙ্গিহীন আছে চেয়ে
মনের মাঝে সে এক বুক জ্বালা নিয়ে।
রাত্রি এলো নেমে সে যে শান্ত মৃদু পায়ে
অাঁধারে আলো নিয়ে নামে নিঝুম গাঁয়ে।
নিজেকে পোড়ায় নিজের অজানা শোকে
বিরহী মন পড়ে রয় অজানালোকে।
ফুল ফুটে এই ভূবণ করেছে লাল
বিরহী চাঁদ সে তো বিরহী চিরকাল।
------------------------------
চৌগাছা ০৮৷০৪৷২০১৬


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।