অতৃপ্ত তৃঞ্চা
- শরিফুল ইসলাম
সিংহল সমুদ্র মালয় সাগর সিন্দু প্রান্তর গিরি
অতৃপ্ত তৃঞ্চায় তোমায় খুঁজিয়া খুঁজিয়া ফিরি।
খুঁজিয়া ফিরিলাম ধূসর জগৎ হতে সিন্দু তলদেশে
নিশিথের অন্ধকারে খুঁজেছি তোমায় মিলন আবেশে।
আসমান জমিন ভেদি দিয়ছিনু পড়ি
চন্দ্র সুর্য গ্রহ তাঁরা ছাড়ি খুঁজেছি হইয়া নভচারী।
জাহান্নামে ঢুকিয়া হেসেছি স্বর্গের হাসি
মিলবে যে দখা এ আশায় বুক বাধি ।
স্বর্গের দ্বার ঠুকেছি কত, চিৎকার করেছি গলা ফাটি
সুধায়েছি,আমি যে প্রিয়ার সন্ধানী।
স্বপ্ন বেশে এসেছিলে তুমি কোন এক ভোরে
প্রেম হয়ে এলে, প্রিয়া হয়ে এলে না এ অন্তরে।
তাই তো খুঁজেছি তোমায় প্রিয়া করে নেব এবুকে
তুমি আছো কোথায় ? কোন অজানা সুখে।
সহসা বাঁজে এ বুকে বেদনার গান
খুঁজিয়া খুঁজিয়া ফিরি তবু মিলেনি,ক সন্ধান।
জনম জনম এবুকে বাজে ক্রন্দন রোদন
হৃদয়ের মাঝে জাগাই আশা অশান্ত এ মন।
এক বুক ব্যাথা নিয়ে হলাম অশ্রু নদী পার
বুকের ব্যাথা বুকেই রইল পইনি তোমারই দুয়ার।
এ ভবে পাইনি খুঁজিয়া চেষ্টাই হলো বৃথা
স্বপ্নে পেয়েছি শুধু তৃঞ্চার বুকে প্রেম সুধা।
নিদ্রা হারা স্বপ্নে পাইয়া তোমায় হরাই বারে বার
তাই বুঝি বুকে বেদনার ঢেউ, সাহারার হাহাকার।
বেদনার অশ্রুতে নদী বহে সারা নিশি ভর
আশার বুকে নীড় ভাঙে বৈশাখী ঝড়।
এ মরুর বুকে অতৃপ্ত তৃঞ্চাই জ্বলে ওঠে যৌবন ক্ষুধা
মোর হিয়ার বুকে বাসা বাধে সে প্রেম সুধা।
বাঁধ ভাঙ্গা ডাক শুনি ঐ প্রিয়ার সারা রাতি
তাই তো তোমার কাছে মোর যত আরতি।
দিবেনা দেখা তুমি! আজ মনে হয়
ভালবাসা সত্য, তুমি বুঝি সত্য নয়।
বৃথা আমি খুঁজে মরি,তোমারই আশায়
পুড়ে খাঁক এ হৃদয় তোমারই ভালবাসায়।
তোমারই তৃঞ্চায় বুক সাহারার মরু ভূমি
হাহাকারে ফাটে প্রাণ বুঝলেনা তুমি।
----------------------------
চৌগাছা ১৫৷০৪।২০১৬
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।