কান্ডারী
- শরিফুল ইসলাম

কান্ডারী
আশাহত আঁখি দুটি তোমার রইল বিভোর ঘুমে
পথ হারা পথিক ডাকছে শোনো গভীর নিশিতে।
কান্ডারী তুমি দিলেনাতো সাড়া রইলে যে নির্বাক
আলোর পথের যাত্রী ওরা বারে বারে দিচ্ছে তোমায় ডাক।
থেমে গেছে পথ চলা ওদের স্বপ্ন করেছে ভিড়
কান্ডারী তুমি না দেখালে পথ, বক্ষে বিঁধীবে তীর।
আসমান ভরা মেঘে, থেমে থেমে হাঁকে বজ্র ধ্বনি
দরিয়ার কালো দিগন্তে শোন ঐ উঠিয়াছে আহাজারি।
চেয়ে দেখ দুয়ারে তোমার আঁধার রাতে পূর্ণ চাঁদ
আলোর পথে ভাঙতে হবে যত আছে সব বাঁধ।
ছিন্ন পালে জয় পতাকা তুলে দাও নিদারুন হানা
উচ্ছৃঙ্খল রাত্রের মেটাতে হবে যত আছে সব দেনা।
পাহাড়ের মত ডেউ তোমার দুয়ারে তুলিতেছে ফেনা
কান্ডারী তুমি জাগো এসেছে জোয়ারের বেলা।
চেয়ে দেখো আসিতেছে ভোর
পাড়ি দিতে হবে ঐ সিন্দু প্রান্তর।
মাস্তুলে হানিতেছে আঘাত কাল বৈশাখী ঝড়
মর্দের মতো ধরো হাল নাই ওরে নাই ডর।
কাল নাগ তোমার দুয়ারে তুলেছে ফনা
তুমি জাগো তবে ফুটিবে সে ভোরের হাসনাহেনা।
যুগ যুগ ধরে সঞ্চিত ব্যাথা বঞ্চিত বুকে
অসহায় জাতি মরিছে ডুবিয়া শোনো ঐ হাঁকে।
কন্ডারী তুমি জাগো বজ্র কন্ঠে আঘাত হানো
জাতির অন্তিম দিনে মুক্তি করে আনো।
কান্ডারী তুমি এসো হতভাগা জনতার মাঝে
তোমার কিশতি আবার আসবে সকাল সাজে।
চেয়ে দেখ ঐ মুসাফির কাঁপে রক্ত চক্ষুর ভয়ে
সমঝোতায় চলে, সমাজ ধর্ম ভাগ্যের দোহায় দিয়ে।
কান্ডারী!সম্মুখে ঐ খাইবার খন্দকের প্রান্তর
মুশরীক খুনে লাল হয় যেথা শেরে ক্ষুদা আলীর খঞ্জর।
নীল নদে ডুবেছে ঐ মিশরের ফেরাউন
আবার উঠিবে রবি আমাদের রাঙিয়ে খুন।
কান্ডারী ভুলেছো কি তুমি ? সেই নমরুদের বেষ্টনী
তুমি জাগো তপ্ত মরুতে আসিবে দারুচিনির মৌসুমী।
কান্ডারী তোমার চোখে স্বপ্ন দেখি উড়িতেছে তরণীর মাস্তুল
জান্নাত থেকে ধেয়ে আসে রাশি রাশি ফুল।
------------------------------
চৌগাছা ১৮।০৪৷২০১৬


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

৩১-০৫-২০১৬ ১৫:৫৩ মিঃ

সমসাময়িক কবিতা। অনেক সুন্দর।