আদম সন্তান
- শরিফুল ইসলাম

সবার উপর মানুষ সত্য ভাই
মানুষের উপর কোনো গির্জা মন্দির মসজিদ কাবা নাই।
আদম এসেছে ধুলির ধরায়,আমরা তার জ্ঞাতি
দেশ কাল পাত্র,ধর্মের ভেদ সব একই জাতি।
কাউকে করোনা ঘৃণা ভাই,করোনা অপমান
কে জানে কাহার বুকেতে কি আছে দিপ্তমান।
জগৎ জুড়ে সকলেই নয় তো মহান
কেহ কি হতে পারে কারোর সমান।
আছে কত কথা জগতের ইতিহাসে
মহামানবের জন্ম জীর্ন কুটীর বাসে।
চাষা বলে করো না কো হেলা
তাহার ঔরসে জন্ম লভিতে পারে মেহেদী ঈসা।
রাখাল সেজে এসেছিল আমাদের নবী
চিরকালের তরে দিয়ে গেল সেই অমর বাণী।
গালি খেয়ে ফিরে যায় কত ভিখারিনী
তারি গর্ভে জগৎ বিখ্যাত কে এলো তা কি চিনি।
রক্তে মাংসে গড়া মানুষের দেহ খানি
হোক না সে কুলি মুজুর রাজা কিংবা রাণী।
উচু নিচু ধনী গরিব সকলেরএকই মান
সকলেই মোরা এক আদম সন্তান।
-----------------------------
চৌগাছা ২২৷০৪৷২০১৬


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026