তোমাকে দেখেছিলাম
- শরিফুল ইসলাম

তোমাকে দেখেছিলাম চাঁদের অধরে
যেখানে প্রেমচিহ্ন একে দিলে সাদরে।
তোমাকে দেখেছিলাম ফুলের কড়িতে
যেখানে আকাশ চুমে সবুজ বনেতে।
তোমাকে দেখেছিলাম বৃষ্টির পানিতে
যেখানে সূর্ষকে আড়াল করে মেঘেতে।
তোমাকে দেখেছিলাম রাতের আঁধারে
যেখানে জ্যোস্না এসে খেলা করে বিভোরে।
তোমাকে দেখেছিলাম পাহাড়ি ঝর্ণায়
যেখানে আকাশ পাহাড়কে চুমে যায়।
তোমাকে দেখেছিলাম গধুলী বেলায়
যখানে তুমি ছিলে সুরের মূর্ছনাই।
তোমাকে দেখেছিলাম আঁখি ভরা জলে
যেখানে দুষ্টুমিতে নয়ন চুমি ছলে।
------------------------------
চৌগাছা ২৪৷০৪৷২০১৬


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।