মোরা বিদ্রোহী
- শরিফুল ইসলাম
মোরা বিদ্রোহী,রৌদ্র-রুদ্র রবি
মোরা উত্থান-পতন অন্যায়, উল্কা, শনি।
মোরা দূরান্ত-দূর্বার-দুর্দম দুর্মদ চির-দুর্জয়,
মোরা বীর, বিধাতার মত নির্ভয়।
মোরা বাঁধাহীন,বেদুইন মহা-হুঙ্কার
মোরা চপল চঞ্চল,গতি ঝর্ণার।
মোরা শ্মশান,অবসান নির্ঝর ঝঞ্ঝা,
মোরা ভীম, ক্ষ্যাপা মরুর সঞ্চা।
মোরা উজ্জ্বল,প্রোজ্জ্বল উচ্ছল
মোরা সাগরের মত স্বচ্ছল।
মোরা মহাবিপ্লব, মহাত্রাস অগ্নি
মোরা মহীপাল বাহু করি সঙ্গি।
মোরা সন্ন্যাসী, চেঙ্গিস, ত্রিশুল দন্ড,
মোরা প্রতিঘাত ধ্বংসি সব ভন্ড।
মোরা সৈনিক, বজ্র, অপঘাত দুর্দ্দৈব
মোরা বিদ্যুৎ, বন্ধনহীন মহাদেব।
মোরা ধূমকেতু! সৃষ্টির অনাসৃষ্টি
মোরা সাইক্লোন, টর্পডো মহামারী বৃষ্টি,
মোরা ধ্বংস, নৃশংস অভিশাপ সৃষ্টি।
মোরা সাগর জোঁয়ার, ধূর্জটী ঘূর্ণি
মোরা বৈশাখী ঝড় দুর্বাসা মাইন চুর্ণি
মোরা বাঙালী বীর
মোরা নত করি না কো শির।
মোরা বন্ধনহীন
জন্ম স্বাধীন।
------------------------------
চৌগাছা ২৭৷০৪।২০১৬
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।