স্বপ্নে আঁকা
- শরিফুল ইসলাম
তুমি যদি হও গগনে উড়া সে পাখি
আমি হবো আকাশ,দেখবে এই আঁখি।
মনের গহীনে তুমি মেলবে যে পাখা
আমি হব সে বৃক্ষ তুমি আমার শাখা।
তুমি যদি হও বাগানে ফোটা সে ফুল
আমি হবো মালি,তোমারই যে দু কুল।
আমার হৃদ মাজারে বাঁধবে যে বাসা
আমি হবো নিমাই তুমি আমার আশা।
তুমি যদি হও আকাসে উড়া সে মেঘ
আমি হবো মাটি,ধরবো জলের বেগ।
রাখবো ধরে বুকে থাকবে না তো বাধা
আমি হবো কৃষ্ণ কলি তুমি হবে রাধা।
তুমি আমি দিবা নিশি হবো যে উতালা
আমি হবো মজনু তুমি হবে লায়লা।
-----------------------------
চৌগাছা ২৯৷০৪৷২০১৬
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।