মজদুর
- শরিফুল ইসলাম

উদয় অস্ত খাটি আমি ঝরাই দেহের ঘাম
মহাজন সাব দেয় কি আমার সটিক ঘামের দাম ?
আমি মজদুর ভাই শ্রম ছাড়া আর কিছু নাই
দিবা নিশি খেটে যাই দু চোখের ঘুম নাই।
ধ্বংসের মুখোমুখি দাড়িয়ে আমরা
তপ্ত মরু স্বপ্ন ভাঙে রোদ সেঁকে চামড়া।
মজদুর ভাই, আমার সাথে এক মিছিলে দাড়া
নয়া জামানায় ডাকছি তোদের এক সাথে দে সাড়া।
নতুন করে বাচবো মোরা শ্রমিক সেনাদল
শ্রমিক সেনাদের কাঁধে কাঁধ মেলায়ে বল।
বাহুতে হাতুড়ি শাবল, কাঁচিতে দিচ্ছে শান
আজ বৈশাখী মেঘ আনে ক্ষ্যাপা ইশান।
শান্তির গান গাব মোরা সাম্যের ডাক দিয়ে
স্লোগান কাঁপিয়ে শোষিতের খুন রাঙিয়ে।
আনতে হবে আমাদের শুভদিন
শুধিতে হবে যুগে যুগে যত আছে মোর ঋন।
মহাজন ভগিছে চুষি ,মজুর মুটে কুলি
তাহাদের সেবায় সোনার অঙ্গে মেখেছি ধূলি।
তোমরা থাকিবে অট্টলিকায় আমরা নীচে
তোমাদের বিধাতা বলিব,সে ভরসা মিছে।
ধুলার তখতে করি বাস, নীল আকাশের নিচে
রক্ত চক্ষু শাষিতের আবরণ দেব পিষে।
ব্যথিত বক্ষে মাটির মমতাই আর্ত পীড়িতের মাখিব খুন
আঁধার কাটিয়ে নবীন প্রভাতে উদিবে সে নবারুণ।
------------------------------
চৌগাছা ০১৷০৫৷২০১৬


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026