বিদ্রোহের ডাক
- শরিফুল ইসলাম
চেয়ে দেখ ঐ বেলা এসেছে পড়ি
থামেনি ক এখনও সমায়ের ঘড়ি,
আমরা তুলি আজ বিদ্রোহের হাঁক
আসুক ডাক।
তুফান বেগে উঠুক ঝড়
দরিয়ার বুকে মোরা পাহাড়,
আগুনে পুড়ুক গরিবের হাড়
আসুক ডাক।
এ দেশ ত্রিশ লক্ষ শহীদের
মোরা সন্তান তাদের,
মনিনা অন্যায় অপঘাত
আসুক ডাক।
মানিনা বাধা,মানিনা ক্ষতি
চোখে বিদ্রোহের সম্মতি,
যেখানে পদাঘাত সখানেই হাঁক
আসুক ডাক।
দুহাতের জিঞ্জির ছিড়ি
মৃত্যুপণে বিদ্রোহ গড়ি,
রুখবে কে সাধ্য কার ?
আসুক ডাক।
যত আছে গোলামির সিঁড়ি
ভেঙচুরে সভ্যতা গড়ি,
ভাঙিব সব রুদ্ধ দ্বার
আসুক ডাক।
খুন মেখে রক্তে লাল হয়ে ওঠে
চারি দিকে চেয়ে দেখ বিদ্রোহ ছোটে,
বেলা যে বয়ে গেল দেও হাঁক
আসুক ডাক।
রক্তের পেছনে স্বর্গের সিঁড়ি
চেয়ে দেখ ঐ আসছে ধিঁরি ধিঁরি,
সারা দুনিয়াকে দেব হাঁক
আসুক ডাক।
---------------------------
চৌগাছা ০৪৷০৫৷২০১৬
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।