তুমি নেই বলে
- শরিফুল ইসলাম
তুমি নেই বলে,স্বপ্ন দেখেনা এ চোখে
উচ্ছ্বল হাসি চলে গেছে নীরবে রেখে।
তুমি নেই বলে, নেই পাখির কুজন
নিস্তেজ গর্ভিত যৌবন , অতৃপ্ত মন।
তুমি নেই বলে, ফোটেনা পাঁপড়ি শাখে
সবুজ বনানী পুড়ে গেছে সূর্য্য তাপে।
তুমি নেই বলে,ঝরেনা পাহাড়ী ঝর্ণা
স্রোতের সাগরে মিশে হয়েগেছে বন্যা।
তুমি নেই বলে,বাজেনা বাঁশের বাঁশি
রাখালের সুর সে বাতাসে গেছে মিশি।
তুমি নেই বলে,হৃদয়ের এ ব্যর্থতা
ধূলিতে মিশেছে তারুণ্যের চপলতা।
তুমি নেই বলে,আকাশে জ্বলে না তাঁরা
জীবন আমার বিদায়ী স্রোতের ধারা।
---------------------------
চৌগাছা ১২৷০৫৷২০১৬
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।