সোনার পাখি
- শরিফুল ইসলাম

ভোরের পাখি খুলে আখি গাইছে তারা ঘুমভাঙানীর গান,
কিচিমিচি শব্দ করে গাইছে তারা কে জানে তার মান।
শালিক পেচাঁ দোয়েল কোয়েল নাচে ডালে ডালে,
তাই না দেখে ময়ুর পাখি নাচে পেখম খুলে।
মাছরাঙাটা আসছে তেড়ে বলছে ফিঙে ভাই,
সাথে আছে ময়না টিয়া নাচোন দেখে যায়।
কাক ককিলে গান ধরেছে নাচে পখির দল,
চিল ডাকিছে ওরে শকুন গো ভাগাড়ে চল।
কুজো বকে ঝাপটে ডানা উড়াল দিছে মাঝে
বালহাসটা ধরছে মাছ বকটি আসার আগে।
চড়ুই বাবুই টুনটুনিটা ঝুলছে তাল গাছে
ফুড়ূত কইরা উইড়া এসে ঘরের চালে বসে।
বুলবুলিটা বলছে ডেকে দেখ না এসে চেয়ে
বাঁশ বাগানের মাথায় যেন মেলা বসেছে।
কাঠঠোকরা বাজনা তোলে আমড়া গাছের ডালে
ঠক ঠকা ঠক ঠক বাজে তালে তালে।
বউকথাকও কইছে বসে লক্ষ্মীপেচাঁর সাথে
শামা নাচে চোখগ্যালো আর শুখ পাপিয়ার কছে।
এমনি করে ঘুম ভাঙায় যে ভোরের গানের পাখি
সন্ধ্যা হলে পাখির গানে ঘুমায় মোদের আঁখি।
দোয়েল কোয়েল ময়না টিয়া নৃত্য করে গায়
দেশের পাখি গানের পাখি দেশেই শোভা পাই,
সোনার দেশে সোনার পাখি বিশ্বে কোথাও নাই।
--------------------------
চৌগাছা ১৪৷০৫৷২০১৬


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026