প্রতীক্ষা
- শরিফুল ইসলাম

জীবন যৌবন সবই দিলাম
করিলাম খেয়া পার
প্রিয়ার লাগি রইলাম চেয়ে
সে এলোনা তো আর।
যৌবন কালে খেয়ার পরে
হয়েছিল দেখা
চোখে চোখ হাতে হাত রেখে
দিয়েছিল কথা।
ফেরার পথে আসবে কাছে
হবে মোর সখা
পাঁচ যুগ কেটে গেল মাঝি বেশে
হলো না তো দেখা।
কয়লা অনলে পুড়েছি আমি
বুকে বিষ ব্যাথা
অন্তর দহনে জ্বলেছি আমি
বলিনি সে কথা।
ওঠেনি আমার জীবন রবি
আধারই জ্যোৎস্না
ফোটেনি তপ্ত মরুর বুকে
সেদিনের হাসনাহেনা।
নৌকা ভিড়ায়ে খেয়া ঘাটে
কত লোক করিলাম পার
কে এলো আবার নাও এ আমার
লাশ করিতে পার।
গগনে আধার,পশ্চিমে রক্তিম সূর্য
দিবসের আলো গেছে সরে
এমনি করে কত প্রহর গুনেছি
একটি খেয়ার তরে।
---------------------------
চৌগাছা ১৫৷০৫৷২০১৬


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026