আবাবিল
- শরিফুল ইসলাম

গোধূলি লগনে রক্তিম আভা করে ঝিলমিল
নিখিলের প্রানে উঠিল জেগে আবাবিল।
কিচিমিচি শব্দে বিদ্যুৎ বেগে চলে শুন্যের প্রান্তরে
কোন ফুর্তির তালে গেল দূর দূরান্তরে।
ঐ পক্ষধ্বনি কে জানে কি তার বাণী
স্তব্দতার তপোভঙ্গ দিল আনি।
জাগিয়া উঠিল প্রান, কোন আবেগে ঝাপটিয়াছে ডানা
কোথা মিলিবে তার কোন ঠিকানা।
ঝাকে ঝাকে উড়ে চলে কোন আবেগে
বিরহী মন আকাশ পানে চেয়ে থাকে এক পলকে।
বিরহের চাতক এরা আকাশের তাঁরা গোনে
এদের বিরহে মেঘে বৃষ্টি ঝরে।
এক ফোটা জলে তৃঞ্চা মেটে
নিশি কুয়াশায় তৃঞ্চা মেটায় ভিজিয়ে ঠোটে।
সন্ধ্যা নামিল যখন, তখন ওদের ভোর
চাহিয়া আছে রাত্রি সারা আমরা ঘুমে ঘোর।
কার বিরহে রাত্রি জাগে বলেনিতো এসে
অনেক কথা লেখা আছে মক্কার ইতিহাসে।
ইয়ামেনের রাজা আব্রাহা হইল ইর্শ্বান্বিত
কেন মুগ্ধ হইয়া মানুষ দলে দলে কা`বা যেত।
ষাট হাজার সৈন্য সহ সাথে কয়েক হাজার হাতি
ধ্বংস করিবে কা`বা ,জ্বলিবেনা বাতি।
আল্লাহ প্রেরণ করিলেন পাখি আবাবিল
একথা সুধালেন কুরআনের সুরা আল-ফীল।
ছোট্ট সে পাখি ঠোটে পায়ে নিল পাথর
নিক্ষেপ করিল সৈন্যের মাথার উপর।
সব সৈন্য ধ্বংস করে প্রতিষ্ঠা করেছে দ্বীন
আজও কাবা শরিফে আছে সেই আবাবিল।
---------------------------
চৌগাছা ১৬৷০৫৷২০১৬


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026