শোষণ
- শরিফুল ইসলাম

দুরান্ত দুর্বার তরুন ওরে! ওরে নওজোয়ান
প্রতিবাদের ঝড় তুলে দাও হও আগুয়ান,
অবাক বিস্ময়ে চেয়ে তোমরা দেখবে কতক্ষণ
চেয়ে দেখ ঐ স্বদেশের স্বাধীনতা হচ্ছে নির্বাসন।
ঘুমিয়ে কেন আছো তোমরা বাংলার যুব সমাজ
শোষণের শৃঙ্খল ভেঙ্গে পরো স্বাধীনতার তাজ।
গরিবের হক মেরে করে অট্টলিকায় বাস
কে খবর রাখে কোথায় কার কি হলো সর্বনাশ।
অন্ন বস্ত্র হীন দুর্বিসহ জীবন চলেছে হেসে
অনাহারে মরেছে কত, লেখা আছে কি ইতিহাসে?
শাসকের শোষণ দিন দিন চলেছে বেড়ে
অন্যায় নির্যাতন আর দরিদ্রের মান নিচ্ছে কেড়ে।
অস্ত্র ধরে করছে শান্ত তর তাজা জীবন
খালি হচ্ছে মায়ের বুক,মেয়ে ধর্ষণ।
হায়েনার পাপী পদচিহৃ সধারণ মানুষ পিষে
জমিনের তীব্র হাহাকার ক্ষুধাতুরের বুকে বিধে।
সংগ্রামের অগ্নিশিখা জ্বালাও প্রতিটি অক্ষরে
আমাদের মুক্তি শপথের প্রদীপ্ত স্বাক্ষরে।
বাঁচবার আর বাঁচাবার অধিকার আনতে
সমাজ সংসার দাস্যের নিমোক কাড়তে
বীর সন্তান দুরান্ত মুক্ত যৌবন চঞ্চল
ছাড়িয়া এসো মায়ের স্নেহ অঞ্চল।
আসুক না যত বাধা, হোক প্রস্তর শক্ত
প্রয়োজনে দেব আরও এক নদী রক্ত।
---------------------------
চৌগাছা ১৭৷০৫৷২০১৬


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026