চাঁদনী রাতে
- শরিফুল ইসলাম

নিদারুন অন্তহীন পথে চলেছি একা
ছুটান্ত,ফুটান্ত,দুরান্ত মনে পাইনি দেখা।
স্বপ্নপিন্ড ভেঙেছে সারানিশি এই আঁখিতলে
ক্ষতবিক্ষত হৃদয়ের স্পন্দন চলেছে মৃত্যুকোলে।
যখন আমি থাকবো না আর মর্তলোকের রিক্তপুরে
হইতো কখন হারিয়ে যাব গভীর কোন অন্ধকারে।
শেষ হবে সেদিন পথচলা,হবে নিশি ভোর
খুলে যাবে সব সৌখিন প্রিয়ার বন্ধ দ্বোর।
ফুটবে তখন রক্ত গোলাপ আমারই বুকটা চিরে
দৃষ্টি সীমা পড়বে কি তোমা নির্জনে মোর সমাধি পরে ?
রেখে যাব মোর স্মৃতির মালা তোমার হৃদয় জুড়ে
পড়বে কি মনে গভীর রাতে অশ্রু ঝরা ঝড়ে ?
চাঁদনী আলো পড়বে যখন খোলা জানালার ফাঁকে
চাঁদের মাঝে খুজবে আমায় আছি কেমন সুখে।
নিশি যখন হবে ভোর সুখ তাঁরা গুলো যাবে নিভে
তাঁরার মাঝে থাকব আমি তুমি কি খুজে পাবে ?
স্বপন রাতে আসব কাছে কেটে যাবে কত প্রহর
রজনীর ক্ষণে আমারই পানে চেয়ে কাটাবে কি ভোর?
---------------------------
চৌগাছা ২৮৷০৫৷২০১৬


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

০৪-০৬-২০১৬ ১৯:২৪ মিঃ

পবিত্রীকৃত লেখা , হৃদয় ছুঁয়েছে

০১-০৬-২০১৬ ০১:১২ মিঃ

হ্যাঁ কবি চেয়ে কাটাবো


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026