ফিরে পেতে চাই
- শরিফুল ইসলাম

বুকের ঝাপটানো অকৃত্রিম ভালবাসা
সকল সুখের সঞ্চিত আলো আশা,
অশান্ত মন কেন আজি খুঁজে বারেবারে
কাছে পেতে চাই আজি গোপন অভিসারে।
ফিরে পেতে চাই আজি পোড়া মাটির গন্ধ
পাহাড়ি ঢালু পথে, পথ চলা নুপুরের ছন্দ।
পহাড়ি ঝর্ণার কোলঘেষে রক্তে মাংশে মিশে
যেখানে সোনালী রোদ রক্ত স্রতে হাসে।
ফিরে পেতে চাই সেই নদীর কল কল ধ্বনি
যেখানে নগ্ন পায়ে হেটে হেটে কান পেতে শুনি।
গোধুলী লগ্নে পূবালী বাতাস বহে ঝিরঝিরে
শান্তির শীতল অমিয় ধারা আসে ধীরেধীরে।
ফিরে পেতে চাই আকাশের নীলে সোনালী চাঁদে
যেখানে জ্যোৎস্না মাখে প্রিয়ার মুখে জানালার ফাঁকে।
শুক তাঁরার সাথে মিতালি করে নিশি হয় ভোর
একচিলতে রুপালি তাঁরার হাসি সে শান্তির দ্বোর।
ফিরে পেতে চাই কাঁজল পরা বাঁকা চোখে চাওয়া
গোলাপি ঠোঁটে মায়াবি চোয়ালে প্রণয় পাওয়া।
আবার হারিয়ে যেতে চাই প্রেমের স্নিগ্ধ পরশে
প্রকৃতিকে রাঙিয়ে ভালবাসার আবেশে।
ফিরে পেতে চাই রিমঝিম বৃষ্টি ভেজা সুর
স্বপ্নে উড়ে বৃষ্টি ঝরিয়ে পার হতে চাই সুখের সমুদ্দুর।
সকল সীমানা পেরিয়ে যাব তোমার আঙ্গিনায়
তুমি আছ কোন সুখে কোন সে মোহনায়।
------------------------------------
চৌগাছা যশোর ২৫৷০৫৷২০১৬


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।