রমজান
- শরিফুল ইসলাম

রহমত মাগফিরাত নাজাত নিয়ে এলো রমজান
মাখলুকাতের প্রতি করিল নাজিল আল্লাহ মহান।
আসমান থেকে রহমতের ফোটা ঝরে মুসলিম দ্বারে দ্বারে
এ সাধনার মাস মুমিনের মাঝে ফিরে আসে বারে বারে।
রমজান! বন্ধ করেছে জাহান্নাম, জান্নাত দিয়েছে খুলে
অভিষপ্ত ইবলিশ করেছে বন্দি, রমজান শৃঙ্খলে।
রমজান! বন্ধ করেছে কবর আযাব খোদায়ী ফরমান
স্বজনের দোয়ায় ক্ষমা হবে আযাব খোদায় মেহেরবান।
নিশি দিন বান্দাই সংষম সাধনে ধরেছে ছবর
পাপ তাপ যত ছিল খোদায় দিতেছে কবর।
রোজার প্রতিদান আল্লাহ নিজহাতে করিবে দান
সাক্ষাত মিলিবে বান্দার সাথে আল্লাহ সোবাহান।
বার মাসের সর্দার এসছে মহে রমজান
লাখ মুমিন মজলুম সংযমে জাগিয়ে তুলেছে প্রান।
খায়বার, খন্দক, বদরের প্রান্তরে আর মক্কা অভিযান
বিজয় মুকুট পরায় এ সংযম সত্যের নিশান।
উদ্ধত মুশরিক কাফের আবু জাহেলদের যায় গর্দান
শঙ্কিত হয় বেইমান কাফের নেতা আবু সুফিয়ান।
রমজান! সত্যের জয় ধুলিস্ম্যাৎ মিথ্যার পতন
রোজা করে রিপুর দমন সৎ চরিত্রবান।
মুমিনের সংযম সাধনাই বিজয় আল্লাহর দ্বীন
হে মুসলিম তোমরা এ রঙে হও রঙিন।
---------------------------
চৌগাছা ০১৷০৬৷২০১৬


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026