নির্বোধ আমি
- সুকন্যা তিশা - নষ্ট বিবেকের ক্রন্দন
আমি রাজনীতি বুঝি না;
বুঝি পেট ভরে ভাত,
আমি সংগ্রাম বুঝি না;
বুঝি বন্ধুর কাঁধে হাত।
আমি যুদ্ধ বুঝি না;
বুঝি নির্বাধ ছুটে চলা,
আমি বিদ্রোহ বুঝি না;
বুঝি অনরগল কথা বলা।
আমি লড়াই বুঝি না;
বুঝি মায়ের কোলের বাঁধন,
আমি শোষন বুঝি না;
বুঝি বাবার কড়া শাসন।
আমি মারামারি বুঝি না;
বুঝি ভাইবোনের খুনসুঁটি,
আমি হানাহানি বুঝি না;
বুঝি তোমার আমার জুটি।
আমি অন্যায় বুঝি না;
বুঝি ফসলের মাঠে হাসি,
আমি হিংসা বুঝি না;
বুঝি সবাইকে ভালবাসি।
আমি অধিকার বুঝি না;
বুঝি নির্ভেজাল নিদ্রাযাপন,
আমি শ্লোগান বুঝি না;
বুঝি শান্তির জন্য ভাষণ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।