সবে বরাত
- শরিফুল ইসলাম

মুসলিম দুনিয়ায় আজি সবে বরাত মুক্তি,ভাগ্য রজনী
এবাদত বন্দেগী করিব সহ্হি সালামত শুনিও প্রর্থনার বাণী
খোদার রহমৎ আজ যেতেছে লুটিয়া মহিমান্বিত রাতে
খোদার শিরনী আজ দিতেছে বাঁটিয়া হতভাগাদের হাতে।
রুজি রোজগার জান সালামৎ বন্ঠন করিবে এই মহিমান্বিত রাতে
ভান্ডার দ্বার খুলেছ আজিকে ভরে দিও দু`হাতে।
আকাশ তোরণে পূর্ণিমা চাঁদ নিশি আলো জ্বলে
খোদার রহমত অসীম দয়ায় বান্দার উপর ঢালে।
রাজ সভায় বসিবে রাজায় বিছায়ে আসন
আরস কুরসি নামিবে ধরায় জুড়িয়া গগন।
খোদা তোমার পাপি তাপি বান্দা মোরা আদম মুসলমান
এক সাথে আজ মোরা জুটে গাইবো তোমার গুনগান।
মহান রজনী মহাদানের উৎসব দলে দলে যাইবো ছুটে
ভাগ্য সভার শত নিয়ামত নিতে হইবে লুটে।
তাইতো আজ খোদার দরবারে তুলেছি দু`হাত
ভিক্ষারী মোরা তোমার কাছে করি মোনাজাত।
যুগে যুগে ইসলাম রবি উঠিয়াছে মেঘ ফুড়ে
মুসলিম রক্ত আগুন হয়েছে কাফের মরেছে পুড়ে।
তোমার পথে শহীদ হয়েছে উড়িয়াছে আল হেলাল
তোমার কলেমা ঘোষণা করেছে-আজান দিয়েছে শত বেলাল।
কাফের মুশরিক আছে যত হয়েছে ইর্শ্বান্বিত
মুসলিম রক্তে কারবালা গড়েছে শির নিয়েছে অবিরত।
আখেরী নবীর উম্মত মোরা জীবনের করিনা মায়া
বিজয়ে নিশান ধরেছি তুলে মুসলিম তারই কায়া।
প্রভু তুমি দাও গো এ জাতীর মান উচু করে
হীরা মানিক স্বর্ন রপ্য চাইনা তোমার দ্বারে
উম্মতে রাসুল করে নিও অন্ধকার ঐ গোরে।
২২৷০৫৷২০১৬


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026