বংলার গাঁ
- শরিফুল ইসলাম
ফসল ফলায় গাঁয়ের চাষি ক্ষেতে কাটায় বেলা
রোদ বৃষ্টি ঝড়ে শরীরে ঘাম ঝরে তবুও নাই হেলা ।
মাঠ ভরা ফসল বরজ ভরা পান নদী ভরা পানি
সোনার দেশের সোনার ফসল গোলা ভরে আনি ।
ঊষার আকাশ বইছে বতাস রৌদ্র ঝিলমিল
ঐআকাশে মেলিয়ে ডানা উড়াল দিয়েছে চিল ।
সবুজে শ্যামলে ফুলে আর ফলে আমাদের দেশ
মাঠ ভরে আছে ফসলের সমারহ নাই কোন শেষ ।
ভোরের পাখি ডাকে কিচিমিচি শোনায় মোদের গান
পাখির ডাকে ঘুম ভাঙে জেগে ওঠে প্রান ।
বর্ষার কালে জেলেদের জালে ধরা পড়ে কত মাছ
খালবিল নদী ভরা থাকে সবই সজে নতুন সাজ ।
সোনার তরী বোঝায় করি বেড়ায় ঘাটে ঘাটে
কৃষান মজুর পথচারী যায় দুর বহুদুর হাটে ।
ঝাকা ঝাকা বাশ বন মাঠ পেরুলেই কাশ বন
দিনের শেষে ফিরছে বেশে গায়ের মহাজন ।
গায়ের ছেলে খেলছে মাঠে গাইছে ভাটিয়ালী গান
উদার মনে জয়ের ভুবনে ছিনিয়ে আনবে মান ।
জন্মেছি আমি আমাদের এই ছোট গাঁয়ে
মায়ের কোলে হয়েছি বড় গুটি গুটি পায়ে ।
১৯৷১২৷২০১৫
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।