বাসনা
- শরিফুল ইসলাম
তুমিছিলে সাদা মেঘের ভাসা নীল আকাশের উপমা
যেন সেই নাটরের বনলতা সেনের প্রতিমা ।
যেদিন তুমি ছিলে জ্যোৎস্নার ছায়া তলে
চাঁদের আলোয় আমি ছিলাম কল্পনায় হারিয়ে ।
আগুন ঝরা ফাগুনে বসন্তি শাড়ি পরিয়ে
আলস বিকেলে সোনারোদে আঙ্গুলে আঙ্গুল জড়িয়ে
হটবো দুজনা অচেনা পথের ধুলা মাড়িয়ে ।
তোমার মনের তুলিতে আমার শুন্য হৃদয় দিলে রাঙ্গিয়ে
স্বপ্নের আচড়ে তোমার ছবি আকিয়ে দিলে আমার হৃদয়ে ।
কত অজানা সপ্ন বাসনা এসে হাতটি ধরে নিরালায়
আজ আমি হয়েছি ধন্য শুন্য হৃদয়ের পুর্নতায় ।
সারা জীবন কাটিয়ে দেব তোমার হৃদয় মন্দিরে
নিষ্ঠুর বস্তবতায় থাকবোনা কখনও কোনদিন দুরে ।
১৫৷১২৷২০১৫
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।