মেঘের তারা
- রুবিনা মজুমদার
সাঁঝের বেলা শেষে -----
নীল আকাশ জুড়ে ঝল ঝল করে জ্বলে তারার দল ,
মেঘলা আকাশ স্বপ্ন বুনে ----
নিয়ে এক চোখে রোদ আর অন্য চোখে জল !!
আকাশ হতে নেমে আসে মেঘ রানী
সাগর জলের ঢেউয়ের বুকে --
আঁধার রাতের কালো পর্দায় --
মেঘের গায়ে গা ঢেকে !!
সাগর উঠে বর্ষার পানিতে ফেঁপে ফুলে -
বৃষ্টি বাতাস ছড়ায় গ্রাম , নগর , শহর জুড়ে ।
জলের হাওয়ায় বৃষ্টির রানী বাজায় ভেঁপু -
আকাশের প্রচ্ছদপটে বিদ্যুৎ ঝলকানির ফুলকীর রেণু !!
সাগর ডানা ঝাড়ে বাদল দিনের দর্পণে ,
মেঘের গর্জনে বজ্রের হাঁকডাক সবুজ অরণ্যের শিখড়ে ।
আকাশের নীচে পাঁথর , নুড়ি জলে ধোঁয়ায় নীল সমদ্রের পাড়ে ,
বর্ষার মিছিলে আকাশ বাতাস মুখরিত বৃষ্টির কলতানে !!
নীলকান্ত আকাশের অধরে বারুদ চকমিত আকাশের তারা
মাঠে , ঘাটে বর্ষার পানি করে থই থই ----
আবাদি ফসলী জমিন নিয়ে কৃষক দিশেহারা !!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।