স্বাধীনতার সাধ
- আবু জাফর বিশ্বাস
স্বাধীনতা! তুমি কি থাকো বনানী ও গুলশানে?
তোমাকে দেখিবার জন্য বড়ই সাধ জাগে প্রানে।
স্বাধীনতা! তুমি কেন নিষ্ঠুর এতো অভিমানি ?
একগুচ্ছ রক্তগোলাপ দিয়ে সাজিয়েছি ফুলদানি।
স্বাধীনতা! তুমি অমাবস্যায় আলোভাবা আলেয়া,
যুগযুগ ধরে ছুটে চলেও তোমায় গেলোনা ছোঁয়া।
স্বাধীনতা! তুমি যে লাল ডগমগ সূর্যের ঝলকানি,
দিতে পারিনি তোমায় রক্তজবা করবীর মালাখানি।
স্বাধীনতা! তুমি কি ককটেল বোমার কালো ধোয়া?
জানিনা এখনো আরো কত তাজা প্রান যাবে খোঁয়া।
স্বাধীনতা! তোমার জন্য রক্তে রঞ্জিত হয়েছে মাটি,
৪২বছর পর তারাই কি খুটি গেড়ে বানিয়েছে ঘাটি?
স্বাধীনতা! দেখতে দেখতে কেটে গেলো অর্ধশত বর্ষ,
তোমাকে পাবার জন্য আর কত সংলাপ কত সংঘর্ষ?
স্বাধীনতা! তোমার জন্য সাগরসম রক্ত করিয়াছে ক্ষয়,
আর কত প্রান কত রক্ত দিলে তোমাকে করিবে জয়?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।