“খেলার ছড়া”
- আবু জাফর বিশ্বাস
হাডুডু, লাঠি, মারবেল,
লুডু, গোল্লাছুট, ফুটবল।
কিতকিত, তাশ, গাদি,
কানা-মাছি, বাঘ বন্দি।
সাঁতার কাটা, কলার ভেলা,
কড়ি সারা, গুটি খেলা।
ইচিং বিচিং, দম চুঁ…,
গুলতি, বন্দুক, তীরধনু।
ঘুড়ি উড়ানো, ডাংগুলি,
মালা-ঠুলা, ধুলা খেলি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।