আমি এখন বেকার
- আবু জাফর বিশ্বাস

আমি এক সময় ট্রেনিং নিলাম এগ্রিকালচার,
কৃষি কাজে ছিলাম একজন আদর্শ ফারমার।
গ্রামে ছিলো সমাজ কল্যাণ যুব সংঘ, রেজিষ্টার্ড,
সবার জন্য তৈরী করলাম ক্লাবঘর ও পাঠাগার।

তারপর ট্রেনিং নিলাম সেলো-ডিপ ইঞ্জিনিয়ার,
এবার হয়ে গেলাম সেলো মেশিনের ইঞ্জিনিয়ার।
রেডিও-টিভির ট্রেনিং করে হয়ে গেলাম মেকার,
ইলেকট্রনিক্সের দোকান করে হলাম দোকানদার।

ডিজিটাল মোবাইল এসে ধ্বস্ নামলো ব্যবসার,
আগের মত কাজ না থাকায় হয়ে গেলাম বেকার।
ফেচবুকে সবার লেখা দেখে শুরু করলাম লেখার,
এখানে শুধুই ম্যাগাবাইট খরচ দেখা নেই টাকার।

আমি এখন হতাশাগ্রস্থ, করবো কী যে কারবার,
নিয়েত করেছি দর্জি শিখে হবো এবার দর্জিদার।
জীবন তো থাকবে না থেমে, শেষ নেই শেখার,
এতো কিছু শেখার পরেও আমি এখন বেকার।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026