সাঁঝের বালুকাবেলায়
- Nil Roy

অন্ধকার পথে যেতে হবে বহুদূর
আলোর ঠিকানা খুঁজে পেতে পেতে
হয়ে যাবে ভোর ...
তবুও যেতে হবে আঁধার পরিয়ে
জোনাকীর আলোতে পা গুনে।
আকাশে নেই আজ পূর্ণিমা চাঁদ
ঝোড়ো বাতাসের গন্ধ আসে
অচেনা পথ ধরে ...
রাত পরীদের সাথে একলা
ক্লান্তিহীন পথ চলা।
ভালোবাসার ঝিনুক খুঁজতে গিয়ে
হারিয়েছি চেনা পথ
মনের গভীরে তারার আলোর মত
ঝিকমিক করে অভিমান
তবুও যেতে হবে আঁধার পরিয়ে...
সাঁঝের বালুকাবেলায়
ঝিনুক কুড়িয়ে পাওয়ার মত
ভালোবাসা মরে না কখনও
বেঁচে থাকে সম্পর্কের গভীরে
হোক না যতই আলোকবর্ষ দূরে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026