পথহীন পথিক
- সুকন্যা তিশা - নষ্ট বিবেকের ক্রন্দন

পথ হারা এক পথিক আমি
পাইনা পথের দিশা
ঠিকানাহীন পথের মাঝে
নেমেছে অমানিশা ।
কোন সে পথে যাবো যে আমি ?
কোনটা আমার পথ ?
হবে কি তা সঠিক এবং
হবে কি তা সৎ?
হাটতে হাটতে যাচ্ছি চলে
কোন যে সীমানায় ?
বলো আমি উঠব এবার কোন সে ডিঙায় ?
এতগুলো পথের মাঝে যাবো যে কোন পথে
চেনার কোন উপায় কি আর বলো সেথা আছে ?
বলে দিও বিধাতা , “বলে দিও তুমি ,
আমার মাঝে এখন আর নেই যে আমি
এত দিনে যদি কোন করে থাকি ভুল
করিও ক্ষমা তুমি ,তুমি যে অতুল ।”


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026