সবিতা
- শরিফুল ইসলাম

আমি যে চাতক চেয়ে আছি সারা রাত
কখন হবে সে ভোর মিলিবে সাক্ষাত।
বিরহের ব্যাকুলতা শেষ হবে আজ
অপেক্ষার প্রহর শেষে পরাব তাজ।

খোঁপায় পরিয়ে সে বেলি ফুলের মালা
কুয়াশায় ভেজা কদম ফুলের ডালা,
মেঘের ভেলায় উতলা হাওয়ায় সে
রিমঝিম বৃষ্টিরই ঝাপটায় ভেসে,
এসেছে কাক ডাকা এ শান্ত স্নীগ্ধ ভোরে
এ হৃদয়ের আকুলতা বলব তারে।

এত প্রহর পর তুমি এলে সবিতা
নিশি দিন লিখেছি যে তোমার কবিতা।
কল্পনার বাসরেতে দ্বীপ শিখা জ্বেলে
অবশেষে তুমি হৃদয় রাঙিয়ে দিলে।
০৪৷০৬৷২০১৬


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026