আমাদের বাড়ি
- সুদীপ্ত সরকার

আমাদের পুরা বাড়ি ছোট বড় গাছ ৷
পাশে আছে পুুকুর তাতে আছে মাছ ৷
পিছনে রয়েছে এক বিরাট বাগান ৷
করে তাতে বাস এক সাদা হনুমান ৷
ফুল গাছে ফুল ধরে,ফল গাছে ফল ৷
ভ্রমরেরা আসে সেথা নিয়ে দলবল ৷
সবুজ ঘাসের মাথা পায়েতে দলাই ৷
যবে মোরা সবে মিলে বাগানেতে যাই ৷
এই হল মোর বাড়ি,থাকি আমি এতে ৷
দিবা-নিশি সবে মিলে রহি আনন্দেতে ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।