নামটি আমার কীর্তিনাশা
- সুকন্যা তিশা - নষ্ট বিবেকের ক্রন্দন

কীর্তিনাশা নামটি আমার স্রোতের ধারা কম,
গঙ্গা ছিলো জন্মনাম,পদ্মায় পুরো দম।
কুমায়ূন পাহাড় থেকে তেহরি গাহড়োয়াল,
গোমুখী গঙ্গোত্রি হ্রদের রাজশাহীর সমতাল।
ভারত জয় করে বাংলাদেশে প্রবেশ,
পদ্মা নামে জুড়ে থাকে গোয়ালন্দ প্রদেশ।

ভাগিরথী নাম নিয়ে পশ্চিম বঙ্গ যাত্রা,
এই তো আমার জীবন পথের নিত্য নতুন মাত্রা।
যমুনাকে বুকে নিয়ে চাঁদপুরে ছোটা,
মেঘনা এসে ধরলো হাত খুলে তার ঘোমটা।
সাগরের ডাকে হেসে খলখল,
ধ্বনিতে মুখরিত আমার ভরা জল।

ভয়ঙ্কর প্রলয়কারী রূপের গর্জনে;
অভিমানী মনের ভালোবাসা বর্জনে,
মুন্সীগঞ্জ ভেঙ্গে ভেঙ্গে র্পূব দিকে যাই,
শরীয়তপুরের বুক জুড়ে নিলাম আমি ঠাঁই।

কীর্তিনাশায় চরের হাসি করছে খলবল,
আকাশ জুড়ে জোছনা ধ্বনি যেমন কলকল।
তুষার রাজ্য থেকে আজকের পথচলা,
দু’তীর প্লাবিত করে কত শস্য শ্যামলা।
লাল-নীল পাল উড়িয়ে মাঝি গায় ভাটিয়ালি,
আমার জীবন সুরে চলবেই ব্যাথার কলি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026