জাগো,বাঙালী জাগো
- সুকন্যা তিশা - নষ্ট বিবেকের ক্রন্দন

বাংলা কবে কইবে কথা, ধরবে আবার হাতিয়ার ?
জ্বলছে বুকে আগুন তাহার, ঘুমন্ত বিবেক হুশিয়ার।
আমি আছি ক্ষমতায় ছাড়বো না তা কোন মতে
তুই বলিস পাবোই পাবো ক্ষমতা এবার ছাড়তে হবে।
এসব করে খালি আর করবে কত মায়ের বুক ?
সঙ্গি ছাড়া বউটি তাহার কি করে ধরবে সুখ ?
বলো,বলো কিসের ছায়ায় রাখবে ওই শিশুকে ?
বাপ হারা তার নয়ন দুটি প্রশ্ন তুলছে জাতিকে ।

গণতন্ত্রের সংজ্ঞা বুঝি ঘরে ঘরে ক্রন্দন?
আতংকিত জনতার মনে হতাশার বন্টন?
বিজয়ের কথা বলে পতাকার রং ধরে,
রক্তবন্যায় ভেসে যাওয়া রাস্তার পিচ।
ভাবছে সেও আজ, কি তবে তার কাজ ?
স্বাধীনতার নব সাজ কবে হলো এত নিচ ?

জ্বালানো, পোড়ানো,মারামারি,হানাহানি,
পিটেকিং করে তারা,করছে নিজের মানহানি।
বীর বাঙালী জনগণ করছে সব দরশন,
নাটকীয়তার শেষ কবে গুনছে তারই দিনক্ষন।

‘জাগো’,‘জাগো’ বলে কবে উঠবে আবার জেগে সব ?
আর কত প্রাণ গেলে করবে এই কলরব ?
প্রাণ যদি দিতে হয় তবে কেন এই ভাবে ?
কবে তারা একাত্তরের সেই উদ্দাম ফিরে পাবে ?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026