বর্ণমালা
- সুকন্যা তিশা - নষ্ট বিবেকের ক্রন্দন
বাংলা আমার প্রাণের ভাষা,
উচ্চ শিরে গর্ব করা আমার মাতৃভাষা ।
উপলব্ধি,ধারণা,মনন, স্বাভাবিক দক্ষতার প্রথম বাহন বাংলা ,
ভাবের বাহন বাংলা ,
জ্ঞানের বাহন বাংলা ,শিক্ষার বাহন বাংলা।
হৃদ স্পন্দনে ধারণ করা অনুভূতির ছন্দমিলের ক্যানভাস বাংলা ।
বাংলা, সে তো রাজপথ রঞ্জিত করা ৫২’র ভাষা ,
বাংলা,১৯৯৯’র ১৭ নভেম্বরে জাতিসংঘের স্বীকৃত
“আন্তর্জাতিক মাতৃভাষা’র” সম্মান অর্জন করা এক অহংকারের নাম ।
’০০ সালের ২১শে ফেব্রুয়ারীতে বিশ্ব আসনে অভিষিক্ত
১৮৮টি দেশে পালিত স্মরণীয় এক প্রজ্বলিত বহ্নিশিখার নাম বাংলা,
যা শিখা অনির্বাণ হয়ে জ্বলছে
আর জ্বলতে থাকবে অনাদিকাল পর্যন্ত ।
শুধু বাঙালীর প্রাণে নয় পুরো বিশ্বে প্রতিটি মানুষের অন্তরে জ্বলুক এ শিখা।
এ আমার মাঝরাতের স্বপ্ন নয়, বাস্তবতার এক দৃঢ় রূপ।
আমি দাবি রাখতে চাই সেই দরবারে
আমাকে আমার মর্যাদা রক্ষায় উপযুক্ত সহায়তা করা হোক,
অবহেলায় মূর্ছে পড়া জাতি হিসেবে নয় ,
আমি চাই অহংকারী বীর বাঙালী হয়ে
যে উঁচুতে আমি দাঁড়িয়েছি তা ধরে রাখতে।
এ আমার দাবী ,এ আমার প্রত্যয় ।
এ আমার অর্জন করা সেই সম্মান
যা অঙ্কিত হয়েছিল এক একটি রক্ত বর্ণমালায় ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।