ছেলে খেলা
- সুকন্যা তিশা - নষ্ট বিবেকের ক্রন্দন
চল এবার চল বন্ধুর দল
খেলি সব জোড়েসোড়ে।
আমি হবো রাজা বাকি সব প্রজা
থাকবে না কোন কথা এর পরে।
টস করা হবে না,কোন কথা রবে না,
সব থাক এখন পরে।
খেলাটা শুরু কর রাজত্ব হবে মোর,
করবো না হয় সব নড়বড়ে।
ছোট ছোট যারা,করিস না মান তারা,
দুধভাত হয়ে আজ থাক ।
দেশকে দেখে শিখ ছুটিস না দিক-বেদিক।
জনগণ দেখিস না কি করে ?
“সিংহাসন পেতে হবে,ক্ষমতায় দেতে হবে”
তবেই তো হবো আমি বীর।
কার কি এলো গেলো?কার মন ভেঙ্গে গেল ?
তাতে আমার কিই বা গেল বয়ে ?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।