তুমি আর আমি
- সুদীপ্ত সরকার

তোমা বিনা নেই আমি ৷
আর কিছু চাই না দামী ৷
সুন্দর এই ভুবনে এসে ৷
তোমায় আমি কাছে পেয়ে ৷

আমায় দেখে মনকে ভর ৷
কাছে এসে আলিঙ্গন কর ৷
আমি হলাম শুধুই প্রেম ৷
ভাবতে পার তব শ্যাম ৷

পারবে না থাকতে তুমি আমার হতে আলাদা ৷
সরে যাবে কথা শুনে ধূম্র পাহাড় সদা ৷
আসবে তুমি আমারই কাছে হয়ে আমার সাথী ৷
তাই তো আমি অপেক্ষায় রত দিবা-রাতি ৷

কতটা ছিলাম একা জানে সারা দুনিয়া ৷
তুমি চোখে চোখ রেখে দিলে তা ভরিয়া ৷
যবে থেকে মন আমার পেল তব স্পর্শ ৷
তবে থেকে ধরা দিল জাগতিক হর্ষ ৷

তোমার প্রেমেতে আজ পেলাম স্বাধীন ৷
সাদা-কালো ঋণ মিটিয়া হলাম রঙিন ৷
যত ছিল হৃদয়ের বিরহ ব্যথা ৷
মুছে দিলে কাছে এসে বলে দুটি কথা ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।