তোমারই ভাবনায়
- সুদীপ্ত সরকার
পৃথিবীতে এসে আমি তোমায় খুঁজেছি ৷
দিবা-নিশি একা একা তোমায় ভেবেছি ৷
কবির কবিতা রূপে তোমাকে পড়েছি ৷
রইতে নারি কেন আমি এখন বুঝেছি ৷
জীবনের আরেক নামে তোমায় লিখেছি ৷
মাঝে মাঝে শেষ রাতের স্বপ্নে মিলেছি ৷
ভালোবাসি কথাটা আধো-আধো বলেছি ৷
পেয়ে তোমায় তোমাতে একাত্ম হয়েছি ৷
অবুঝ মনকে আজ বোঝাতে পেরেছি ৷
কেন আমি তোমায় পেয়ে মরণ হারিয়েছি ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।